সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-১১ আসনের ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন নরসিংদীতে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ-এস এম জিলানী ‎‎লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা লক্ষ্মীপুর–২ আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের বিশাল গণমিছিল বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি ১৪ টি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার দুই সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ‎‎সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ Time View

নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার

মোঃ কামাল হোসেন প্রধান,নরসিংদী জেলা প্রতিনিধি:-নরসিংদীর শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়ন এর কারারচর ও আয়ুবপুর ইউনিয়ন এর জাঙ্গালিয়া এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার ও উদ্ধারকৃত অস্ত্র, নগদ অর্থ এবং মাদকদ্রব্য সমূহ শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।১৩ জানুয়ারি মঙ্গলবার রাতে লেঃ কর্ণেল শামীম রহমান,পিএসসি সিগস্ (৯ সিগন্যাল ব্যাটালিয়ন)এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন,শিবপুর উপজেলার কারারচর মদিনা জুট মিলস সংলগ্ন এলাকার ১/মোঃ মিজান মিয়ার ছেলে গডফাদার জামাল উদ্দিন খোকা (৭০),২/জামাল উদ্দিন খোকার স্ত্রী সেলিনা বেগম(৫০),৩/শাহাপুর গ্রামের শাহাজালাল আহমেদ সানির স্ত্রী সম্পা (২৪),আইয়ূব পুর ইউনিয়ন,জাঙ্গাইলা এলাকার ৪/মফিজ উদ্দিন এর ছেলে আলমগীর(৩৭),৫/আওয়াল এর স্ত্রী শামসু নাহার (৫০), ৬/ মৃত শুক্কুর আলীর ছেলে আজিজুল মিয়া (৩২),৭/ফরিদ মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২০)।উদ্ধারকৃত মালামাল ১/টি আগ্নেয়াস্ত্র(সাথে ২টি কার্তুজ),২/৩টি পিস্তল ম্যাগাজিন,৩/১৬শ পিস ইয়াবা ট্যাবলেট,৪/নগদ ১৫,৪০,১০০ টাকা,৪/মোবাইল ১৭ টি(১৩টি স্মার্টফোন, ৪টি বাটন), ৫/২টি সাষমুরাই,৬/ ৬টি ফেন্সিডিল,৭/৯টি বিদেশি মদের বোতল,৭/২টি নকল পিস্তল,৮/ ২টি রাম দা,৯/১টি ল্যাপটপ। অদ্য ১৪/১/২৫ ইং বুধবার বিকেলে শিবপুর মডেল থানায় সাংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ জেলা সুপার মোঃ আবদুল্লাহ্‌ আল ফারুক সাংবাদিকদের কে জানান নির্বাচনকে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে।এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার ও অস্ত্র,নগদ অর্থ মাদক উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।গ্রেফতারকৃত জামাল উদ্দিন খোকা এর বিরুদ্ধে একটি মামলা,আজিজুল মিয়া এর বিরুদ্ধে দুটি মামলা,মোঃ আলমগীর হোসেন এর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

এ সময় আরো বক্তব্য রাখেন,লেঃ কর্নেল শামীম রহমান,পিএসসি সিগস্(৯ সিগন্যাল ব্যাটালিয়ন)। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)মোঃ কলিমুল্লাহ,সহকারী পুলিশ সুপার ও শিবপুর সার্কেল মোঃ রায়হান সরকার,অফিসার ইনচার্জ মোঃ কোহিনুর মিয়া শিবপুর মডেল থানা। এসময় নরসিংদীর জেলার যৌথ বাহিনীর উদ্যোতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category