সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-১১ আসনের ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন নরসিংদীতে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ-এস এম জিলানী ‎‎লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা লক্ষ্মীপুর–২ আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের বিশাল গণমিছিল বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি ১৪ টি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার দুই সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ‎‎সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় যুবক গুরুতর আহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৩০ Time View

নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় যুবক গুরুতর আহত

বুলবুল আহমেদ,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি:=হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় মুসাব্বির মিয়া(২৫)নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার(১২ জানুয়ারি)বিকাল সাড়ে ৫টার দিকে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের রাস্তায় এ হামলার ঘটনা ঘটে।আহত মুসাব্বির মিয়া মান্দারকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য মরহুম আব্দুল হাইয়ের পুত্র।আহত মুসাব্বির মিয়ার অভিযোগ করে বলেন, গ্রামের পূর্ববর্তী সংঘর্ষের ঘটনায় জামিনে মুক্ত হয়ে সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।হামলায় ইদ্রিস মিয়া,জসিম মিয়া,আপন মিয়া,আদর মিয়া,অনু মিয়া,সত্তার মিয়া,মুহিত মিয়া,ফয়জুল আমীন,মকবুল মিয়াসহ আরও কয়েকজন অংশ নেয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়,মান্দারকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য মরহুম আব্দুল হাই গংয়ের সঙ্গে মুহিত মিয়া গংয়ের দীর্ঘদিন ধরে কৃষিজমির মালিকানা ও আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল।একটি জমি রেজিস্ট্রি করাকে কেন্দ্র করে বিরোধ আরও তীব্র হয়।এর ধারাবাহিকতায় বিকালে উভয় পক্ষ নারী-পুরুষসহ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।এরই জেরে মুসাব্বির মিয়ার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই একেএম মঞ্জুরুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে এসআই একেএম মঞ্জুরুল ইসলাম বলেন,পূর্বের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের মামলা চলমান রয়েছে এবং অনেক মামলার আসামী জামিনে আছেন।মুসাব্বির নামের এক যুবককে একা পেয়ে এ হামলার ঘটনা ঘটেছে।পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category