বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

নড়াইল কালিয়া সার্কেলে নতুন সহকারী পুলিশ সুপার কিশোর রায়’র যোগদান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৮১ Time View

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:: নড়াইল কালিয়া সার্কেলের নতুন সার্কেল অফিসার হিসেবে সহকারী পুলিশ সুপার কিশোর রায় যোগদান করেছেন। নতুন সার্কেল অফিসারের যোগদান উপলক্ষে নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান পুলিশ সুপারের কার্যালয়ে নতুন সার্কেল অফিসারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বুধবার (১০ জুলাই) কিশোর রায় ৩৬ তম বিসিএস পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার রাজাপুর গ্রামের সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, রামশীল কলেজ হতে এইচএসসি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সরকারি তিতুমীর কলেজ, ঢাকা হতে বিবিএস (অনার্স), এমবিএস (হিসাববিজ্ঞান) ডিগ্রী অর্জন করেন। চার ভাই বোনের মধ্যে তিনি বাবা মায়ের বড় সন্তান। বৈবাহিক জীবনে তিনি বিবাহিত এবং একটি কন্যা সন্তানের জনক। তিনি পূর্ববর্তী কর্মস্থল হিসেবে সিপিসি-০১ কুষ্টিয়া, র‍্যাব-১২ এবং সিপিসি-২ পাবনা, র‍্যাব-১২ তে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category