বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় যুবক গুরুতর আহত আত্রাই নদী থেকে ২৫-২৬ বছরের দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে এনজিওর নামে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা ভুক্তভোগীদের মানববন্ধন নরসিংদীর শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও উপলক্ষে সভা অনুষ্ঠিত সাপাহারে ১১ কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার দিনাজপুর জেলা সংসদীয় আসন ভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি)কর্তৃক পোরশা সীমান্তে ভারতীয় গরু আটক

নড়াইলে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ তিন নেতা আহত এলাকায় পুলিশি টহল জোরদার

উজ্জ্বল রায়
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৫৪ Time View

নড়াইল জেলা প্রতিনিধি:: নড়াইলে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, তিন নেতা আহত। নড়াইল সদর উপজেলায় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল হামলায় বিএনপির ৩ জন নেতা গুরুতর আহত হয়েছেন।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (৭ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার গোবরা বাজারে সিংগোশোলপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহতরা হলেন সিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাবু মোল্যা, বিএনপি কর্মী নিউটন গাজী এবং সৈয়দ ওয়াজেদ আলী তিতু।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে গোবরা বাজারে সিংগোশোলপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে বসা ছিলেন নেতা-কর্মীরা। পরে হঠাৎ একদল দুর্বৃত্ত তাদের ওপর ককটেল নিক্ষেপ করে। স্থানীয়দের মতে সেখানে ৪টি ককটেল বিস্ফোরণ হয়।

বিকট আওয়াজে বিস্ফোরণের শব্দ পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে ওয়াজেদ আলী তিতুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আর এ ঘটনার সঙ্গে জড়িতদেরও গ্রেফতারে অভিযান চলছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category