সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-১১ আসনের ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন নরসিংদীতে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ-এস এম জিলানী ‎‎লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা লক্ষ্মীপুর–২ আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের বিশাল গণমিছিল বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি ১৪ টি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার দুই সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ‎‎সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

নড়াইলে বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার নামে মানহানির মামলা খারিজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৭৩ Time View

উজ্জ্বল রায়, নড়াইল :: বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার নামে নড়াইলে দায়ের করা মানহানির মামলা খারিজ করে দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে নড়াইলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ জুয়েল রানা এ আদেশ দেন। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার নামে অভিযোগটি দায়ের করেন নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে আশিক বিল্লাহ।

মামলায় অভিযোগ করা হয়, মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে ২০১৫ সালের ২১ ডিসেম্বর ঢাকায় একটি সভায় বিরূপ মন্তব্য করার অভিযোগে ওই বছরের ২৯ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইল আমলী আদালতে মানহানির অভিযোগ দায়ের করেন।

আদালত অভিযোগ গ্রহন করে সদর থানার তদন্তের নির্দেশ দেন। থানা অভিযোগ তদন্ত করে ২০১৬ সালের ২৪ আগস্ট অভিযোগের সত্যতা পাওয়া যায় মর্মে প্রতিবেদন দাখিল করেন। যার সিআর নং-২৮/২১। আসামীর বিরুদ্ধে অপরাধ আমলে নিয়ে আদালত ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি সমন জারি করেন।

বৃহস্পতিবার মামলার নির্ধারিত দিনে বাদি পক্ষ আদালতে দির্ঘদিন হাজির না হওয়ায় বিচারক মামলাটি খারিজ করে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category