বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৫৯ Time View
Oplus_131072

উজ্জ্বল রায় জেলা প্রতিনিধি নড়াইল::নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ব্যবসায়ী
গ্রেপ্তার। নড়াইলের কালিয়া উপজেলার টাউন হল মার্কেটের সামনে সুতার দোকান রয়েছে তার।

তবে সুতার ব্যবসার পাশাপাশি গাঁজার ব্যবসা করতেন উপজেলার মাধবপাশা গ্রামের বাসিন্দা মোজাম্মেল মোল্যা (৩৫) নামের এক ব্যক্তি। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলার কালিয়া বাজারের টাউন হল মার্কেটের সামনের সুতার দোকান থেকে তাকে গাঁজাসহ আটক করে পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.সাইফুল্লাহ।
আটক মোজাম্মেল মোল্যা কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের মো. মিকাইল মোল্যার ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদ পেয়ে কালিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.সাইফুল্লাহ ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি অভিযানিক দল উপজেলার কালিয়া বাজারের টাউন হল মার্কেটের সামনে মোজাম্মেল মোল্যা নামে এক ব্যক্তির দোকানে অভিযান পরিচালনা করেন।

অভিযানে এক কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মোজাম্মেলকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে গাঁজা বিক্রির পাঁচ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে কালিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.সাইফুল্লাহ বলেন, মোজাম্মেল মোল্যাকে গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ টাকাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category