বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় যুবক গুরুতর আহত আত্রাই নদী থেকে ২৫-২৬ বছরের দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে এনজিওর নামে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা ভুক্তভোগীদের মানববন্ধন নরসিংদীর শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও উপলক্ষে সভা অনুষ্ঠিত সাপাহারে ১১ কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার দিনাজপুর জেলা সংসদীয় আসন ভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি)কর্তৃক পোরশা সীমান্তে ভারতীয় গরু আটক

নওগাঁয় ৪০০ পিস ইয়ারা ট্যাবলেট সহ মাহাবুব ও সম্রাট নামে দুইজন আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫২ Time View

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ :: নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে সারে ৪শ’ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দু’জন কে আটক করেছে। শনিবার রাত সারে ৯টারদিকে নওগাঁ সদর উপজেলার কুমুরিয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃত দু’জন হলেন, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার ছোটখাটামারী এলাকার হানিফ আলীর ছেলে মাহাবুব রহমান (৩৩) ও নওগাঁ জেলা সদর উপজেলার কৃত্তিপুর এলাকার বাবু হোসেনের ছেলে সম্রাট হোসেন (২৮)।

নওগাঁ জেলা পুলিশ সুপার কুতুব উদ্দিনের দিক নির্দেশনায় ডিবির অফিসার ইনচার্জ হাশমত আলীর নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন, গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মামনুর রশিদ ও এসআই আলী আকবর হাসান সঙ্গীয় ফোর্স সহ। রবিবার ১৫ সেপ্টেম্বর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ হাশমত আলী।

তিনি বলেন, নওগাঁ সদর উপজেলার কুমুরিয়া এলাকায় মাদকের একটি চালান এসে হাত বদল হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসায়ী মাহবুবুর রহমান ও সম্রাট হোসেনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উক্ত পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category