শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

নওগাঁয় পূর্বে শত্রুতার জেরে জমির গামড় কাঁচা ধান কেটে বিনষ্ট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১২৪ Time View

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ :: নওগাঁর মহাদেবপুরে রাতের আঁধারে শীষ বের হওয়া প্রায় দেড় বিঘা জমির কাঁচা ধান গাছ কেটে বিনষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

এ ঘটনায় উপজেলার সহরাই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুস সালাম মঙ্গলবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উপজেলার সহরাই গ্রামে।

অভিযোগ সূত্রে জানা গেছে,পূর্বে শত্রুতার জের ধরে রবিবার মধ্য রাতে সহরাই গ্রামের মৃত খাইরুল বাশারের ছেলে মো. আব্দুর রব, মৃত আব্দুর রউফের ছেলে মো. সাব্বির হোসেন, মৃত একামুদ্দীনের ছেলে মো. শাহিন হোসেন, মৃত তজিবর রহমানের দুই ছেলে মো. সাইদুল ইসলাম ও মো. আরিফুল ইসলাম সংঘবদ্ধ হয়ে আব্দুস সালামের পৈত্রিক প্রায় দেড় বিঘা জমির শীষ বের হওয়া কাঁচা ধান গাছ কেটে বিনষ্ট করে। এতে প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি সাধন হয়।

এ বিষয়ে মো. আব্দুর রব ধান কাটার কথা অস্বীকার করে বলেন, সেখানে আব্দুস সালাম ধান রোপণ করলেও ওই জমি তার, নিজের জমির ধান সে কেন কাটতে যাবে। এ বিষয়ে তিনিও থানায় পৃথক অভিযোগ করবেন বলে জানান। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাশমত আলী অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category