সম্রাট আলাউদ্দিন,ধামরাই প্রতিনিধি:-ঢাকা ধামরাইয়ে ৯৮০ গ্রাম হেরোইনসহ মোঃ সাদ্দাম হোসেন (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব-৪ সিপিসি-২–এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।এর আগে,২৪ ফেব্রুয়ারি ধামরাইয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মো:সাদ্দাম হোসেন পঞ্চগড়ের বাসিন্দা। বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব জানায়,গ্রেপ্তার তরুণ বেশ কিছু দিন ধরেই দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকা জেলার সাভার,ধামরাই,আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিল।শনিবার রাতে ধামরাইয়ে অভিযান চালিয়ে ৯৮০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।র্যাব-৪ সিপিসি-২–এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন,এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।