ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁর ধামইরহাটে সাব রেজিস্ট্রি অফিসে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় ধামইরহাট সাব-রেজিস্ট্রি অফিসের কার্যালয়ের অধীনে সনদপ্রাপ্ত দলিল লেখকগণের দক্ষতাবৃদ্ধি,স্বচ্ছতা,জবাবদিহিতা, দলিল লিখন পদ্ধতি ও নাগরিক সেবা বিষয়ক অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা-২০২৩ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন,ধামইরহাট সাব-রেজিস্ট্রি অফিসের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার মো.রবিউল ইসলাম,অফিস সহকারী মোছা.উম্মি ফাহমিদা জান্নাতুন,ধামইরহাট দলিল লেখক সমিতির সভাপতি মো.আব্দুল গফুর,সহ-সভাপতি মো.সানাউল ইসলাম,সাধারণ সম্পাদক মো.জামাল উদ্দিন,যুগ্ন সাধারন সম্পাদক মো.কামরুজ্জামান (বাদল),সিনিয়র দলিল লেখক নারায়ণ চন্দ্র,মো.আব্দুল লতিফ,মো.ইব্রাহিম হোসেনসহ দলিল লেখক বৃন্দ।