বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় যুবক গুরুতর আহত আত্রাই নদী থেকে ২৫-২৬ বছরের দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে এনজিওর নামে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা ভুক্তভোগীদের মানববন্ধন নরসিংদীর শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও উপলক্ষে সভা অনুষ্ঠিত সাপাহারে ১১ কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার দিনাজপুর জেলা সংসদীয় আসন ভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি)কর্তৃক পোরশা সীমান্তে ভারতীয় গরু আটক

দ্রুত আন্দোলনে নামবে আওয়ামী লীগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৩৭ Time View

দ্রুত আন্দোলনে নামবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিনিধি:-আগামী এক মাসের মধ্যে দ্রুততম সময়ে রাজপথে নামতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দলটি আন্দোলন করতেই রাজপথে নামবে। দলটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল গতকাল শুক্রবার ভয়েস অব আমেরিকার সাথে আলাপকালে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন,‘আমরা বিক্ষোভ প্রদর্শন এবং আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার পরিকল্পনা করছি শীগ্রই ।
৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিনই তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান।শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগের কয়েক ডজন নেতাও দেশ ছেড়ে যান। এসব নেতার মধ্যে শফিউল আলম চৌধুরী নাদেলও একজন।

নাদেল টেলিফোনে ভয়েস আমেরিকাকে বলেন,দলের নেতাদের একত্রিত করতে কাজ করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করার জন্য অন্যান্য সমমনা রাজনৈতিক শক্তির সাথে যোগাযোগও করছেন তারা।তার দল কত তাড়াতাড়ি রাজপথে নামার পরিকল্পনা করছে জানতে চাইলে আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা বলেন,‘দুই সপ্তাহ বা এক মাস পরে,আমরা আন্দোলনে নামতে পারি।

আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের সঙ্গে বসতে আগ্রহী নয় বলেও জানিয়েছেন শফিউল আলম চৌধুরী নাদেল।
তিনি বলেন,‘এই (অন্তর্বর্তী) সরকার সম্পূর্ণ অসাংবিধানিক।আমরা যদি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি, সারা দেশে বিক্ষোভ করি তাহলে এই (অন্তর্বর্তী) সরকার আর এক মিনিটও টিকবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category