মোঃ মজিবর রহমান শেখ :: নানা আয়োজনের মধ্য দিয়ে দ্বাদশ ঠাকুরগাঁও সদর উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ ২০২৪ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকাল ৪টায় পিটিআই প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউটস, ঠাকুরগাঁও সদর উপজেলার আয়োজনে (১২-১৪) ডিসেম্বর পর্যন্ত দ্বাদশ উপজেলা কাব ক্যাম্পুরী ও (১৫-১৯) ডিসেম্বর ২০২৪ পর্যন্ত উপজেলা স্কাউট সমাবেশের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউট ঠাকুরগাঁও সদর উপজেলা সভাপতি ও নির্বাহী অফিসার মো. বেলায়েত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
এ সময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ, ঠাকুরগাঁও সদর উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট কমিশনার সাবানা সুলতানা মুক্তা, সাধারণ সম্পাদক মো.রেজাউল করিম লিটন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান মিঠু, সাবেক জেলা শিক্ষা অফিসার ও সাবেক প্রধান শিক্ষক সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও এর প্রবীণ শিক্ষাবিদ জালাল উদ্দিন, ফইজুল ইসলাম,শিবু প্রসাদ ও স্কাউটের শিক্ষক- শিক্ষিকাবৃন্দ এবং কাব ক্যাম্পুরী শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের গ্রন্থনা ও সঞ্চালনা করেন, সহকারী কমিশনার ইয়াছমিন আরা পারভীন রোজি, ঠাকুরগাঁও জেলা স্কাউটস ঠাকুরগাঁওয়ের সাবেক সম্পাদক জাহিদুল ইসলাম স্বপন, সহকারী কমিশনার জাকিরুল ইসলাম জাকির। এর পূর্বে জাতীয় পতাকা উত্তোলন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, ক্যাম্পুরী পতাকা উত্তোলন করেন কমিশনার সাবানা সুলতানা মুক্তা ছাড়াও কাব ক্যাম্পুরী ও স্কাউট সভা প্রধান বেলায়েত হোসেন ও সম্পাদক রেজাউল করিম লিটনসহ অতিথি বৃন্দ পতাকা উত্তোলন করেন।