রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে ২৪ ঘণ্টায় নারী হত্যার রহস্য উদঘাটন,আসামি গ্রেফতার সালথায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল সুনামগঞ্জের দিরাইয়ে ১৬৩ জন বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা সালথায় উৎসবমুখর পরিবেশে হালি পেঁয়াজের চারা রোপন চলছে আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিজের ব্যানার নিজেই অপসারন করলেন জামায়েতের এমপি প্রার্থী নবীগঞ্জে স্কুলছাত্রী অপহরণের তিন মাস পর উদ্ধার করলো-র‌্যাব কুলাউড়া তাঁতীলীগ নেতা বিএনপির সভায় বক্তব্যে,তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম সোনাপুর বাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শতভাগ নিরপেক্ষতার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই:জেলা প্রশাসক

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট চাইলেন শেখ আফিল উদ্দিন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৭১ Time View

মোঃ শাওন হোসেন,শার্শা উপজেলা প্রতিনিধি:- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫ যশোর-১ শার্শা আসনের নৌকা মার্কা প্রতিকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন,শেখ হাসিনার মার্কা নৌকা মার্কা,উন্নয়নের মার্কা নৌকা মার্কা। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। বুধবার সকালে বেনাপোল পৌর ও বেনাপোল ইউনিয়ানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি প্রচারণা,গণসংযোগ ও পথ সভায় তিনি এসব কথা বলেন। বেনাপোল ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড গয়ড়া প্রাথমিক বিদ‍্যালয় মাঠ,৮ও ৯নং ওয়ার্ড বড়আঁচড়া দাখিল মাদ্রাসা মাঠে,৭নং ওয়ার্ড খড়িডাঙ্গা এবং ১ ও ২নং ওয়ার্ড পোড়াবাড়ি নারায়নপুর প্রাথমিক বিদ‍্যালয় মাঠে এসব নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেন।
এ সময় বেনাপোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব বজলুল রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু,সহ-সভাপতি সালেহ্ আহম্মেদ মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ ওহিদুজ্জামান,জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষায়ক সম্পাদক আসিফ উদ্ দৌলা সরদার অলোক, বেনাপোল পৌর মেয়র নাসির উদ্দিন,কৃষকলীগের সভাপতি আব্দুর রহিম,সাধারণ সম্পাদক মফিজুর রহমান,যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, চেয়ারম্যান কবির উদ্দিন তোতা,ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম,সাধারণ সম্পাদক জালাল উদ্দিন,ইউপি সদস্য মনিরুজ্জামান মিন্টু, আঃ আজিত,খাইরুল ইসলাম,শহিদ ও বিল্লাল হোসেন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category