সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-১১ আসনের ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন নরসিংদীতে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ-এস এম জিলানী ‎‎লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা লক্ষ্মীপুর–২ আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের বিশাল গণমিছিল বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি ১৪ টি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার দুই সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ‎‎সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

দেশব্যাপী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ,ভাংচুর ও অগ্নিসংযেগ রাবি শিক্ষার্থীদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১১৪ Time View

দেশব্যাপী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ,ভাংচুর ও অগ্নিসংযেগ রাবি শিক্ষার্থীদের

রাবি সংবাদদাতা:দেশব্যাপী শিক্ষার্থীদের উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিকেল আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেইট থেকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল শুরু করেন।

এরপর তারা বিশ্ববিদ্যালয়ের মেইনগেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন। প্যারিস রোডের উপর দিয়ে পুরাতন শেখ রাসেল স্কুল মাঠ পর্যন্ত গেলে কয়েকশো নারী শিক্ষার্থীরা তোদের সাথে যোগদান করে। এরপর ড. কুদরত-ই-খুদা অ্যাকাডেমিক ভবন পর্যন্ত গেলে হল থেকে প্রায় দুই হাজার যোগদান করে বিশাল বড় মিছিল নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এসে ছাত্রলীগ কর্তৃক মারা হলগেইটে মারা তালা ভেঙে শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিতে সহযোগিতা করেন। এছাড়াও বঙ্গবন্ধুর হলের ভিতরে থাকা সাত-আটটা বাইকে আগুন ধরিয়ে দেন শিক্ষার্থীরা।

এ সময় আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন,ঢাবি, জাবি,চবিসহ সারাদেশে আমার ভাইদের গায়ের রক্ত ঝরিয়েছে কুলাঙ্গার ছাত্রলীগ।আজ আসুক দেখি তাদের কত বুকের পাটা।এই দেশ মেধাবীদের,কোনো কোটাধারীদের না। ১৯৭১ সালে দেশকে স্বাধীন করেও প্রকৃত মেধাবীরা আজও পরাধীন।তাই নতুন করে দেশকে স্বাধীন করেই ছাড়ব

এসময় কোটা সংস্কারের পক্ষে ও হামলাকারীদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তারা। সাধারণ শিক্ষার্থীদের বিশাল বড় মিছিল দেখে পালিয়ে যেতে দেখা যায় ছাত্রলীগ নেতাকর্মীদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category