শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ও বিশাল জনসমাবেশ চট্টগ্রামে ভার্ড বাংলাদেশ-এর মানববন্ধন ও র‌্যালি পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি কর্তৃক বিপুল পরিমান মাদকদ্রব্য আটক চট্টগ্রামে এনএসআই সেজে প্রতারণার চেষ্টা,যুবক গ্রেপ্তার কোটালীপাড়ায় সহকারি শিক্ষক তপতী বাড়ৈ এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,তদন্ত কমিটি গঠন নান্দাইলে বিদ্রোহের মশাল ঐক্যবদ্ধ প্রতিবাদে জ্বলছে জনতা হবিগঞ্জের মাধবপুরে নবাগত ওসির মতবিনিময় সভা ঘীরে বৈষম্যের অভিযোগ চান্দিনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াত এমপি পার্থী সুনামগঞ্জের নদী পথে অতিরিক্ত টোল আদায়ের নামে চাঁদাবাজী ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত

দেবহাটা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৬৩ Time View

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে সুশীলনের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শোভন মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। অন্যান্যদের মধ্যে দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা কৃষি অফিসার শরিফ মোহাম্মদ তিতুমীর, সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পলাশ দত্ত, শিক্ষা অফিসার আজহারুল ইসলাম, রিসোর্স সেন্টারের ইন্সটাক্টর মহিতোষ কর্মকার, সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, আইডিয়ালের পরিচালক ডাঃ নজরুল ইসলাম, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার গৌরঙ্গ চন্দ্র ঘোষ, রাইট টু গ্রো প্রোজেক্টের প্রোজেক্টর অফিসার তানজিমা আক্তার, ইয়ুথ ইমপাওয়ার্ড প্রোজেক্টের প্রোজেক্ট অফিসার এমরান হোসেন, সুশীলনের সিডিও মিজানুর রহমান, মোমেনা খাতুন, সহ পুষ্টি সমন্বয় কমিটির সদস্যবৃন্দরা। এসময় পুষ্টি সমন্বয় কমিটির সদস্যরা দেবহাটা থেকে অপুষ্টি দুর করতে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। একই সাথে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ও রাইট টু গ্রো প্রোজেক্ট এর মাধ্যমে শিশু পুষ্টি নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রশাংসা করেন কমিটির সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category