বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

দেবহাটায় ৮ দলীয় ক্রিকেট টুনামেন্টের ফাইনাল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৬১ Time View

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার নওয়াপাড়া ডায়মন্ড ক্লাবের উদ্যোগে ৮ দলীয় নক আউট ক্রিকেট টুনামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) বিকাল ৪ টায় নওয়াপাড়া ইউনিয়নের ডায়মন্ড ক্লার সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান (মনি)।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী। অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা প্রভাষক বাবুল আফসার, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক তাপস রায়, ইউপি সদস্য মনিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান, ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক শেখ হাফিজুল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় নলতা ইউনিয়ন ও পারুলিয়া ইউনিয়ন ক্রিকেট একাদশ অংশগ্রহন নেন। এতে নলতা একাদশ প্রথমে ব্যাটিং এ এসে ১৮১ রান করে। পরে জবাবে পারুলিয়া ইউনিয়ন ক্রিকেট একাদশ ১৪১ রান করে পরাজিত হয়। খেলা শেষে নলতা ইউনিয়ন একাদশ চাম্পিয়ন হওয়ায় একটি ফ্রিজ এবং পারুলিয়া ইউনিয়ন একাদশ রানার্সআপ হওয়ায় একটি এলএইডি টিভি পুরস্কার অর্জন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category