শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ মে, ২০২৪
  • ৬২ Time View

দেবহাটা প্রতিনিধি : শ্রমিক মালিক গড়বো দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে ঐতিহাসিক মহান মে দিবস ও শ্রমিক সংহতি দিবস উপলক্ষে দেবহাটা উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ মে) সকালে দেবহাটা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে সেকেন্দ্রারা গরুর হাট থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাও: রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ্ব মাও: ওলিউল রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি মো: মাছুম খান চৌধুরী, সহ-সভাপতি মো: মোক্তার আলী, সাধারণ সম্পাদক মো: আব্দুর রব, অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম, দর্জি ট্রেডের সভাপতি মো: রুহুল আমিন, সাধারণ সম্পাদক মো: জুলফিকার আলী জুলু,নির্মাণ ট্রেডের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,কুলিয়া ইউনিয়ন সভাপতি মো: মাগফুর রহমান,সখিপুর ইউনিয়ন সেক্রেটারি মো: আক্তার আলী, পারুলিয়া ইউনিয়ন সভাপতি মো: মুর্শিদ আলী,নওয়াপাড়া ইউনিয়ন সভাপতি মো: শহীদুল ইসলাম, দেবহাটা ইউনিয়ন সভাপতি রবিজুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন,পহেলা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। আর তখন থেকেই সারা বিশ্বে মহান মে দিবস পালিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category