বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

দেবহাটায় বীরমুক্তিযোদ্ধার পরিবারে হামলা ও ভাংচুরের অভিযোগ!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৬৩ Time View

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার চাঁদপুরে বীরমুক্তিযোদ্ধার পরিবারে হামলার ঘটনায় দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। গত রবিবার (২৩ জুন) উপজেলার চাঁদপুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা শাহাজান আলীর স্ত্রী আনোয়ারা খাতুন (৪৫) বাদি হয়ে এ অভিযোগ দায়ের করেন। এতে চাঁদপুর গ্রামের মিয়ারাজ আলী ছেলে শেখ আজগার আলী (৫৫) এবং আজগার আলীর ছেলে শেখ আব্দুল কাদের (৩০), শেখ ফরহাদ হোসেন (২০), শেখ আব্দুল হালিম (২৮) ও আজগার আলীর স্ত্রীকে ফাহিমা খাতুন (৪৭) কে অভিযুক্ত করা হয়েছে।
আনোয়ারা খাতুন লিখিত অভিযোগে জানান, জমিজমা সংক্রান্ত জের ধরে অভিযুক্তদের সাথে গোলযোগ চলে আসছে। গত ২২ জুন শনিবার ১০ টার দিকে লাঠি, শাবল, দা, লোহার রড আমাদের বসত বাড়ীতে অনধিকার প্রবেশ করে। তারা আমার স্বামীকে দেওয়া প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার বীরনিবাস ভাংচুর চালায়। বিল্ডিং ঘরের উত্তর পাশে পাকা প্লিয়ার ভাংচুর করলে আমি এবং আমার বড় কন্যা শাহানারা খাতুন তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করি। এসময় তারা আমাদের উপর অতর্কিত হামলা করে। এতে আমাদের শরীরের বিভিন্ন স্থানে থেতলালে জখম করে এবং ব্যাপক ক্ষতিসাধন করে। পরে স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্তরা আমাদেরকে হুমকীসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাতে দেখাতে চলে যায়। তাদের হামলায় আহত আমার মেয়ে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মাহমুদ হোসেন জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। এর আগে ওই পরিবার জরুরী পরিসেবা ৯৯৯ কল দিলে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category