সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-১১ আসনের ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন নরসিংদীতে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ-এস এম জিলানী ‎‎লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা লক্ষ্মীপুর–২ আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের বিশাল গণমিছিল বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি ১৪ টি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার দুই সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ‎‎সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

দেবহাটায় ফলন্ত আম গাছ কেটে ফেলার অভিযোগ!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ১১৪ Time View

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার হাদিপুুরের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যর ফলন্ত আম গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠ প্রতিকার পেতে ওই ভূক্তভোগী সন্যাসির চক গ্রামের মৃত গহর আলীর ছেলে আবু তালেব গাজী স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু তালেব গাজী জানান, দেবহাটার রামনাথপুর মৌজার এসএ-২৭, বিআরএস- ২১০৩ নং খতিয়ানে এসএ-২৭৯২/৫৪৭৪ দাগে ১৬ শতক, এসএ-২৭৯১/৫৪৭৫ দাগে ১৪ শতক জমি ক্রয় করেন। ১৬ শতক জমির মধ্যে বিভিন্ন ফলের গাছ রয়েছে। সম্পত্তি কেনার পর থেকে সে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। কিন্তু গত ২০ এপ্রিল ওই জমিতে থাকা একটি ফল সহ আমগাছ রামনাথপুরের ফরমান পেয়াদার ছেলে এছাক পেয়াদা কাউকে কিছু না বলে গোপনে গাছ কেটে আত্নসাৎ করার চেষ্টা করে। পরে জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে ততক্ষণে গাছ কেটে ফেলা হয়। পরে বাধা দিলে এছাক সহ তার লোকজন হুমকি ধামকি দিতে থাকে। বিষয়ে নিয়ে হাদিপুর ব্লাড ব্যাংক সংগঠনকে জানায়। তারা গিয়ে নিষেধ করলে কাটা আম গাছ ফেলে রেখে চলে যায়। তিনি আরো বলেন, সরকার যেখানে গাছ লাগাতে উৎসাহিত করছে সেখানে দিনদুপুরে আমার জমির উপরের ফল ধরা আম গাছ কেটে ফেলেছে। আমি সরকারের একজন অবসরপ্রাপ্ত কর্মচারী হয়ে আইনের প্রতিশ্রদ্ধা দেখিয়ে বিষয়টি গ্রাম্যপর্যায়ে শালিশের মাধ্যমে মেটানোর জন্য হাদিপুর ব্লাড ব্যাংক এ একটি অভিযোগ দিয়েছি। তারা উভয়পক্ষকে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও প্রতিপক্ষ এছাক কোন কিছুর তোয়াক্কা না করে আমাকে বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে। কিন্তু এতদিন সয্য করে আসছি, এবার ফল ধরা আম গাছ কেটে ফেলায় তিনি মর্মহত হয়েছেন বলে জানান।
অভিযুক্ত এছাক পেয়াদার নিকট জানতে চাইলে তিনি বলেন, আমার জমির গাছ আমি কেটেছি তাতে কার কি করার আছে।
এবিষয়ে হাদিপুর ব্লাড ব্যাংকের সভাপতি আল-আমিন হোসেন জানান, ঘটনার দিন আমরা খবর পেয়ে ওই জমিতে গিয়ে দেখি একটি আম গাছ কেটে ফেলা হয়েছে। গাছটিতে অনেক আম ধরেছিল। পরে গাছ কেটে না নিয়ে যাওয়ার জন্য নিষেধ করা হয়। এছাড়া স্থানীয় প্রশাসনের পরামর্শক্রমে উভয় পক্ষকে নোটিশ করে বসাবসির মাধ্যমে শান্তিশৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করা হয়। পরে নির্ধারিত দিন বাদিপক্ষ হাজির হলেও বিবাদী উপস্থিত হননি। যেহেতু জমিটি নিয়ে একটু ঝামেলা রয়েছে। তাই স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে মাপ জরিপের মাধ্যমে প্রাপ্প ব্যক্তিকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category