শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

দেবহাটায় নকলের অভিযোগে ৫ এসএসসি পরীক্ষার্থী বহিস্কার!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৩ Time View

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার একটি কেন্দ্রে নকলের অভিযোগে ৫ পরীক্ষার্থীকে বহিস্কার করেছে প্রশাসন। বৃহস্পতিবার (২২ ফেব্রæয়ারী) উপজেলার সখিপুর আলিম মাদ্রসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার একমাত্র মাদ্রাসা শিক্ষার্থীদের দাখিল পরীক্ষা কেন্দ্রে নকল ও অসৎ উপায়ে পরীক্ষা হচ্ছে এমন অভিযোগে সেখানে অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। গোপন তথ্যের ভিত্তিতে সখিপুর আলিম মাদ্রাসায় পৌঁছে পরীক্ষা সংক্রান্ত খোঁজ নেন তিনি। এসময় ১০.৩০ মিনিটের মধ্যে গনিত পরীক্ষার ওএমআর সিট জমা নেওয়ার কথা থাকলেও ১০.৪৫ মিনিটেও তা জমা না নেওয়ার বিষয়টি সন্দেহের নজরে আসে। পরে বিভিন্ন শিক্ষার্থীর উত্তরপত্র যাচাই করলে সেখানে ব্যাপক অনিয়মের প্রমাণ মেলে। এসময় ৫ জন শিক্ষার্থীর নিজ সেট কোড ছাড়া অন্য সেড কোড পুরণ করা। যেমন- খ, গ, ঘ সেড কোড পুরণ করে পরবর্তীতে ওই বৃত্ত মুছে ও ছিড়ে ফেলে নতুন করে প্রত্যেকে ‘ক’ সেড কোড পুরণ করে নকল বা অসৎ উপায় অবলম্বন করে। এঘটনায় উপজেলা নির্বাহী অফিসার সখিপুর আলিম মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্র সুপার ও কেন্দ্র সচিব মাধ্যমে ওই ৫ পরীক্ষার্থীকে বহিস্কার করে। একই সাথে পরীক্ষা পরিচালনা কমিটির মাধ্যমে সখিপুর আলিম মাদ্রাসা কেন্দ্রের কেন্দ্র সুপার ও কেন্দ্র সচিব পরিবর্তন করে নতুন দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গ্রহন করে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, নকল ও অসৎ পন্থা অবলম্বনে ৫ জনকে বহিস্কার করা হয়েছে। এছাড়া কেন্দ্র সুপার ও সচিবকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category