শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

দেবহাটায় কিশোরী প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও সেবা বিষয়ক ক্যাম্পেইন

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৬২ Time View

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও সেবা কর্মসূচি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ মে) হাদিপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও সেবা কর্মসূচি বিষয়ক মূল আলোচনা রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রোজেক্টের প্রোজেক্ট অফিসার তানজিমা আক্তার। উপস্থিত থেকে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম প্রমুখ।
ক্যাম্পেইনে জানানো হয় ৯ থেকে ১২ বছর বয়স থেকে কিশোরীদের মাসিক বা ঋতুস্রাব শুরু হয়। যা সাধারণত ৫ থেকে ৭ দিন স্থায়ী থাকে। মেয়েদের ৪৯ বছর পর্যন্ত এই মাসিক বা ঋতুস্রাব হয়ে থাকে। মাসিক হলে ভয় পাওয়ার কিছু নেই। মা বা বড় বোনকে জানাতে হবে। স্যানিটারী ন্যাপকিন ব্যবহার করতে হবে। মাসিক বা ঋতুস্রাব চলাকালে নিয়মিত গোসল ও পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ওই সময় সব কাজ স্বাভাবিক ভাবে করা যায় যেমন-স্কুলে যাওয়া, লেখাপড়া করা, খেলাধুলা করা ইত্যাদি। এসময় সব ধরনের খাবার খাওয়া যাবে, বিশেষ করে পুষ্টিকর খাদ্য বেশি বেশি খেতে হবে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category