বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

দুড়দুড়িয়া ইউনিয়নে পিচ রাস্তায় কাদার প্রলেপ,জনদুর্ভোগ চরমে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৭০ Time View

লালপুর নাটোর প্রতিনিধি :: নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বসন্তপুর বিল ও তৎসংলগ্নএলাকা(মনিহারপুর,জোতগৌরী,ওমরপুর,গন্ডবিল আট্টিকা অপরদিকে এমআর হাইস্কুল সংলগ্ন ৪ রাস্তার মোড় হতে ৩ দিকে প্রায় ১ কিলোমিটার করে মোট ৩ কিলোমিটার রাস্তার অভিমুখে হালকা বৃষ্টি হলেই পিচ রাস্তায় দেখা যাচ্ছে কাদার প্রলেপ।ফলে সৃষ্টি হচ্ছে জন দুর্ভোগ।

সকাল ও বিকেলে হালকা বৃষ্টির পরে উল্লেখিত এলাকা সমূহ ঘুরে ঘুরে দেখা গেছে,হালকা বৃষ্টি হওয়ার কারণে পিচ রাস্তা গুলোর উপরে মাটি বহনকৃত ট্রাক্টর থেকে পড়ে যাওয়া মাটি গুলো নরম হয়ে রাস্তায় ব্যাপক হারে কাদা মাটির প্রলেপ পড়ে পিচ্ছিল হওয়ায় বিপাকে পড়েছে অত্র এলাকার জন সাধারণ। রাস্তায় চলাচল করা বাইসাইকেল, মোটরসাইকেল ও ভ্যানচালকসহ সাধারণ জনগণ পড়েছে চরম দুর্ভোগে। তারপরেও প্রয়োজনের তাগিদে অনেকটা জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছে।

স্হানীয় এলাবাসীরা জানান,বসন্তপুর বিলে অবৈধ ভাবে পুকুর খনন,পুকুর সংস্কারের নামে মাটি হরিলুট ও পুকুরের মাটি ট্রাকের মাধ্যমে এই এলাকার বিভিন্ন স্থানে বহন ও বিক্রি করার কারণে রাস্তায় মাটি পড়তে পড়তে এমন রূপ নিয়েছে। বোঝার উপায় নেই রাস্তাটি পাকা না কাঁচা। বর্তমানে একটু বৃষ্টি হলেই এই রাস্তা দিয়ে চলাচল কারা বিপদজনক হয়ে পড়ে।

তারপরও প্রয়োজনের তাগিদে রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়তই দুর্ঘটনার মুখোমুখি পড়তে হচ্ছে এই এলাকার বসবাসকারী ও পথচারীদের।আমরা এলাকাবাসী পুকুর খনন ও ট্রাক্টর যোগে মাটি বহনকালে পুলিশ-প্রশাসনদের অবগত করলে তারা আসে মাটি খেকোদের সাথে দেখা করে চলে যায় কোন সুফল হয়না।পরে ডিসি অফিসে পর্যন্ত লিখিত অভিযোগ করেও থামানো সম্ভব হয়নি।তখন যদি ভেকু মেশিন বন্ধ করা হতো এখন আমাদের এই জন দুর্ভোগ পোহাতে হতো না বলেও জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা বলেন,এই রাস্তা গুলোর এবং এই এলাকার জনগণের বেহাল দশার একমাত্র কারণ হলো বসন্তপুর বিল ও তৎসংলগ্ন এলাকায় অসংখ্য পুকুর খনন ও ট্রাক্টর দিয়ে মাটি বহন কাজ।তিনি আরও বলেন আমি নিজে মাইকিং করেও বসন্তপুর বিল ও তৎসংলগ্ন এলাকায় পুকুর খনন বন্ধ করতে পারিনি।মাটি খেকোরা গভীর রাতের আঁধারে খনন করে এবং খননকৃত মাটি বিভিন্ন এলাকায় ট্রাক্টর যোগে বহন করে বিক্রি করার কারণে আজ রাস্তার এই বেহাল দশা।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার বলেন, দুড়দুড়িয়া ইউনিয়নের বসন্তপুর বিল ও তৎসংলগ্ন এলাকায় পুকুর খনন ও মাটি বহন বিষয়ে একাধিক বার অভিযান চালানো হয়েছে এবং খবর পেলেই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category