মুসলিম হক/বিরল/দিনাজপুর/প্রতিনিধি :- দিনাজপুর-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিরল উপজেলার সম্মিলিত শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর এর সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রমাকান্ত রায়,বিরল উপজেলা কুলি শ্রমিক ইউনিয়ন এর সভাপতি শফিকুল ইসলাম সফিক,সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভোলা,সিএনজি/এলপিজি সমিতির নেতা হাসান ফরিদ বিদ্যুৎ,তানজিউল ইসলাম লাবু,বাংলাদেশ অটো বাইক কল্যাণ সোসাইটির সভাপতি মোয়াজ্জেম হোসেন মঙ্গলু,সাধারণ সম্পাদক আবু কালাম আবু,উপজেলার ১২ টি ইউনিয়নের ভ্যান-রিক্সা শ্রমিক সংগঠনসহ সকল শ্রমিক সংগঠনের শ্রমিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নৌকার প্রার্থী নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।