শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

দশবছর পর অনুষ্ঠিত হলো গুনধর ইউনিয়ন বিএনপির বিশেষ মতবিনিময় ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৬৩ Time View

দিলোয়ার হোসেন (মাসুম) কিশোরগঞ্জ :: প্রায় ১০ বছর পর অনুষ্ঠিত হলো গুনধর ইউনিয়ন বিএনপির বিশেষ মত বিনিময় ও আলোচনা সভা। আজ শনিবার বিকাল তিনটায় মরিছখালি বাজার সংলগ্ন বালুর মাঠে বিশেষ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র ছাত্রীদের স্মরণে নীরবতা পালনের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। শুরুতেই বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের আহবায়ক জনাব পারভেজ আহমেদ তাজ মাহমুদ ও ইকবাল হাসান। সমাবেশ ঘিরে মরিচখালি বাজারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

গুনধর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আসছে নেতা কর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত মরিচখালি বাজার। জনাব আশরাফ আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনাব আজিজুল ইসলাম দুলাল সভাপতি করিমগঞ্জ উপজেলা বিএনপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট জালাল মোহাম্মদ গাউস সহ-সভাপতি কিশোরগঞ্জ জেলা বিএনপি।বিশেষ বক্তা জনাব আবদুল্লাহ আল মাসুদ সুমন সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা যুবদল। তিনি বলেন ফাসিস্ট সরকার আমাদের হাজার হাজার ছাত্র ভাই বোনদের পশুর মত গুলি করে হত্যা করেন আমরা তার বিচার চাই। বিএনপির নেতা কর্মীদের সতর্ক করে বলেন, আমরা এখনো ক্ষমতায় আসি নাই, এখনই শুনছি বিভিন্ন থানায় ঘাট দখল নদী দখলসহ বিভিন্ন চাঁদাবাজি করছে কিছু সুবিধাবাদী বিএনপি।

সঠিক প্রমাণ এর ভিত্তিতে তাদের দল থেকে বহিষ্কার করা হবে।সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল শিকদার, সাধারণ সম্পাদক করিমগঞ্জ উপজেলা বিএনপি। এডভোকেট শফিউজ্জামান শফি সাবেক সাধারণ সম্পাদক করিমগঞ্জ উপজেলা বিএনপি।

মুখসুদুল মোমিনীন সবুজ সাংগঠনিক সম্পাদক করিমগঞ্জ উপজেলা যুবদল সহ গুনধর ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category