শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

তিন দিন ধরে সূর্যের আলো দেখে না গাইবান্ধাবাসী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৯০ Time View

মাসুদ রানা,গাইবান্ধা প্রতিনিধি:
পৌষের মাঝামাঝিতে নদ-নদী বেষ্টিত উত্তরের জনপদ গাইবান্ধায় আবারও বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার পাশাপাশি উত্তরে হিমালয় থেকে আসা ঠান্ডা বাতাসে হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে। সেই সঙ্গে প্রতিদিনই কমছে তাপমাত্রা। গত তিনদিনের ব্যবধানে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি থেকে ১১ ডিগ্রিতে নেমেছে।

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৬টায় এই মৌসুমে গাইবান্ধার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতের দাপটে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। গত তিন দিন ধরে গাইবান্ধার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে।

দিনে সূর্যের আলো দেখা মানে আসমানে চাঁদ দেখার মতো।গত তিন দিন ধরে সূর্যের দেখা মেলেনি গাইবান্ধায়।বিকেল না গড়াতেই তাপমাত্রা নামছে পাল্লা দিয়ে।সন্ধ্যার পর শুরু হচ্ছে কুয়াশাপাত।মাঝরাতে বৃষ্টির মতো পড়ছে কুয়াশা।পাশাপাশি থেমে থেমে বইছে ঠান্ডা বাতাস। ঘন কুয়াশা দিন কে রাতের রূপ দিচ্ছে ।

ঘড়ির কাঁটা না দেখে বলাই মুশকিল কখন দুপুর আর কখন বিকেল। সারাদিন ও কাটছে কুয়াশার ঘোর। এ সময় হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে। কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো।

অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। পেটের দায়ে অনেক শ্রমজীবী মানুষ উপায় না পেয়ে কনকনে ঠান্ডার মধ্যেই কাজে বের হচ্ছেন।এতে প্রভাব পড়েছে জীববৈচিত্র্যেও। অনেকে গবাদি পশুকে চটের বস্তা দিয়ে ঢেকে দিচ্ছেন খামারিরা।

গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালীর এক বৃদ্ধ বলেন,এই ক’দিনের শীতে কাবু হয়ে গেছি।বাইরে বের হতেই ভয় লাগে। ঠান্ডা বাতাসে মনে হয় শরীর অবশ হয়ে আসছে।বাড়িতে আগুন জ্বালিয়ে বসে থাকি।

মোঃ শাহজাহান ইসলাম প্রথম বুলেটিনকে বলেন,মোটা জ্যাকেট পরেছি,তারপরও ঠান্ডা যাচ্ছে না।ভ্যান কিছুদূর যাওয়ার পর হাতে আর অনুভূতি পাই না।খুব ভয় হয় কখন যে দুর্ঘটনায় পড়ি।

রংপুর আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো:মোস্তাফিজুর রহমান প্রথম বুলেটিনকে জানান,প্রতিদিন গাইবান্ধা জেলার তাপমাত্রা কমে আসছে। কয়েকদিন থেকে গাইবান্ধা জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আজ চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।যা আগামীতে আরও কমার সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category