শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

তিন থানা যুবদলের ইফতার সামগ্রী বিতরণকালে ডা. শাহাদাত হোসেন

বাবলু বড়ুয়া
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৪৬ Time View

বিশেষ প্রতিনিধ চট্টগ্রাম::অসচ্ছল রোজাদারদের পাশে বিত্তবানদের এগিয়ে আসা উচিত

আর্থিকভাবে অস্বচ্ছল রোজাদারদের পাশে বিত্তবানদের মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, রমজান আত্মসংযম ও ইবাদতের মাস। এ মাসে সবার উচিত সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। দুঃস্থ ও অসহায় মানুষদের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। আপনাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং অসহায় মানুষদের মুখে হাসি ফোটায়।

তিনি শনিবার (১৫ মার্চ) বিকেলে নগরীর চকবাজার গনি কলোনীর মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে চকবাজার, বাকলিয়া ও কোতোয়ালী থানা যুবদলের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাকলিয়া থানা যুবদলের সাবেক আহবায়ক ইসমাইল হোসেন লেদুর সভাপতিত্বে ও চকবাজার থানা যুবদলের সাবেক আহবায়ক মো. সেলিমের সঞ্চালনায়ে এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান।

ডা. শাহাদাত হোসেন বলেন, আমরা সবসময় জনগণের সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির মূল কাজ হচ্ছে জনগণের পাশে থাকা। বিএনপি যখন ক্ষমতায় ছিল না তখন আমরা জনগণের পাশে ছিলাম, এখনো আছি। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলে আমরা জনগণের পাশে আরো বেশি বেশি থাকবো। আমি আমার এলাকার যারা আছে আপনাদেরকে বলতে চাই, যারা পেয়েছেন তো পেয়েছেন যারা পাননি চিন্তার কিছু নাই আপনারা ধৈর্য ধরবেন। পরবর্তীতে পাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে এই সুন্দর কার্যক্রম করার জন্য।

বিএনপি সবসময় জনগণের সেবা ও গণতন্ত্রের পক্ষে কাজ করে। ভবিষ্যতে দলটি জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে এবং দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষা করবে।

এসময় তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, খালেদা জিয়া ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেবেন।

প্রধান বক্তার বক্তব্যে আবুল হাসেম বক্কর বলেন, যারা আন্দোলনের সময় আমাদের সঙ্গে ছিল না, তারা এখন আন্দোলনের সমস্ত ফসল নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যখন সম্মুখে লড়াই ছিল, তখন তারা পিছনে সরে গিয়েছিল, কিন্তু এখন তারা আবার সামনে এসে আন্দোলনকে বিভ্রান্ত করতে চাচ্ছে। এদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের নেতাদের উচিত জনগণের সঙ্গে সম্পর্ক মজবুত করা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা।

বিশেষ অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, আগামী নির্বাচন একটি কঠিন চ্যালেঞ্জ, তবে যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি, ৩১ দফা বাস্তবায়ন সম্ভব হবে এবং জনগণের উন্নয়ন নিশ্চিত হবে। যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, তবে দল আরও শক্তিশালী হবে এবং আগামী নির্বাচনে সাফল্য অর্জন সম্ভব হবে।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াসিন চৌধুরী লিটন, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নাছির উদ্দিন, সম্মিলিত পেশাজীবি পরিষদের আহবায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, মহানগর বিএনপির সদস্য গাজী সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আশু, আমিন মাহমুদ, হাজী নবাব খান, নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, আব্দুর রহিম, নূরু হোসেন নুরু, হাসান, মো. সোহেল, মহিলাদল নেত্রী রেজিয়া চৌধুরী মুন্নি, নাজমা বেগম, কানিজ ফাতেমা জান্নাত প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category