সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-১১ আসনের ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন নরসিংদীতে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ-এস এম জিলানী ‎‎লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা লক্ষ্মীপুর–২ আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের বিশাল গণমিছিল বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি ১৪ টি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার দুই সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ‎‎সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

তাহিরপুর থানা পুলিশের অভিযানে বালু ভর্তি ৬টি নৌকাসহ গ্রেফতার-৪

Reporter Name
  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৩ Time View

কামাল পাশা সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::তাহিরপুর থানার এসআই পলাশ চন্দ্র দাশ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৭৫০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু ও ৬টি নৌকাসহ ৪ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন বিশ্বম্ভরপুর থানার সিরাজপুর গ্রামের সুমন আহমদ (১৯), উমরপুর গ্রামের মোঃ সাগর মিয়া (২০), সিরাজপুর (পূর্বপাড়া) গ্রামের নজির হোসেন (১৯) এবং শ্রীধরপুর গ্রামের পান্ডব বিশ্বাস (২৫)। গতকাল শুক্রবার (৩০ আগস্ট ২০২৪ খ্রি.) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানাধীন ঘাগটিয়া আদর্শ গ্রামস্থ যাদুকাটা নদীর পশ্চিম পাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ৭৫০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু ভর্তি ৬টি স্টিলবডি নৌকা (বাল্ক হেড) জব্দ করা হয়। বাল্ক হেডসহ জব্দকৃত বালুর আনুমানিক মূল্য ২১ লক্ষ ৭ হাজার ৫০০ টাকা। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ অজ্ঞাত পলাতক আসামিদের বিরুদ্ধে তাহিরপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category