ব্যাংক নির্বাহীদের সন্দেহজনক লেনদেন ও বিলিয়ন ডলার ঋণ খেলাপির কারণে তারল্য সংকটে ভুগছে বাংলাদেশ। এমন অভিযোগের মধ্যেই গত মার্চ মাসে ৬১টি সরকারি ও বেসরকারি ব্যাংকের মধ্যে ১০টি প্রতিষ্ঠানকে এক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্দেশ তাদের ব্যালেন্স শীট ঠিক করা ও সেগুলোর কার্যক্রম চালু রাখা। কিন্তু এই নির্দেশের পর গ্রাহকদের মধ্যে আস্থার সংকট দেখা দিয়েছে।
আবুল কালাম আজাদ নামক ঢাকার এক ব্যবসায়ী বলেন, ‘বেসরকারি খাতের ব্যবস্থাপনায় ব্যাংকের সঙ্গে কী ঘটতে পারে আমি জানি না। ভরসা করতে না পেরে আমি আমার টাকা তুলে ফেলেছি।’