বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ঢাকা-সিলেট মহাসড়কে ভুলতা-গাউছিয়ায় অবৈধ দখলদারীদের যৌথবাহিনীর উচ্ছেদ অভিযান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৬২ Time View

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি :: ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে পাঁচ শতাধিক অবৈধ দখলদারীকে উচ্ছেদ করেছে।

১অক্টোবর মঙ্গলবার এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম। এসময় অবৈধ দখলদারদের ও গাড়ী পার্কিং করার দায়ে ৮ জনকে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

উচ্ছেদ অভিযানে নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, সেনাবাহিনীর রূপগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ রিয়াজুল করিম, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) তরিকুল আলম, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ওবায়দুর রহমান শাহেল, রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী, ভুলতা হাইওয়ে পুলিশের ওসি আশরাফ আলী মোল্লাসহ উপজেলা সেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ব্যস্ততম ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা থেকে গোলাকান্দাইল পর্যন্ত সড়কের উভয় পাশে দখলদাররা অবৈধভাবে দোকানপাট বসিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরণের ব্যবসা পরিচালনা করে আসছিলো। এছাড়া মহাসড়কের উপরে যত্রতত্র ভাড়ায় চালিত প্রাইভেটকার ও অটোরিক্সা পার্কিংয়ে যানজটের সৃষ্টি হয়। তাতে দুর্ভোগের শিকার হচ্ছে পথচারী ও যাত্রীসাধারণ।

এ জনদুর্ভোগ নিরসনে নারাউপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী যৌথভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category