শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা :: ডুমুরিয়া তরুণ সংঘ ক্লাবের উদ্যেগে সোমবার উপজেলার শরাফপুর ইউনিয়নের জালিয়াখালী ভাঙ্গন কবলিত এলাকার করিম নগরের অসহায় পরিবারদের খাদ্য সহায়তা প্রদান ও তরুন সংঘ ক্লাবের নিজস্ব কার্যালয় বিনামূল্যে ২০০শত মানুষের মাঝে ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ করা হয়েছে।
বিতরন কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ড.গাজী মাহাবুর রহমান, কাজী মুরাদ হোসেন, শেখ জামিল আক্তার লেলিন, ঢাকাস্থ ডুমুরিয়া সমিতির সরদার ইলিয়াজ হোসেন, সহ ক্লাবের সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন।