রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

ডিবির অভিযানে ত্রিশাল থেকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-২

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৮৯ Time View

ডিবির অভিযানে ত্রিশাল থেকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-২

আফরোজা আক্তার সাদিয়া:
ময়মনসিংহ ডিবির অভিযানে ১কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে।

ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহমদ ভূঁঞার নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ফারুক হোসেন এর তত্বাবধানে এসআই(নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন ১০ নং মঠবাড়ী ইউনিয়নের ওলহরি বড় পুকুর সাকিনস্থ আজিজুল হক এর মুদির দোকানের সামনে হইতে ১০ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে ৯ ঘটিকায় সময় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ এনামুল হক (৪৫),পিতা মৃত-মিয়া বক্স,মাতা-আইতুন নেছা,সাং-ওলহরি(খাড়হরপাড়া),থানা-ত্রিশাল,জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।উক্ত কারবারির সাথে জড়িত এই চক্রের অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০৪টি মাদক মামলা আছে।

এছাড়াও এসআই(নিঃ) সুমন চন্দ্র সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন রামপুর সাকিনস্থ নুর জাহান চক্ষু হাসপাতালের সামনে ঢাকা টু ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে ফাঁকা জায়গায় হইতে ১০ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে ৮ ঘটিকায় সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ নিজাম উদ্দিন (৩৬),পিতা-মৃতঃ আঃ বারেক ফকির,মাতা-মোছাঃ হাসিনা বেগম,সাং-৬ নং ওয়ার্ড,ভালুকা পৌরসভা,থানা-ভালুকা,জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।উক্ত কারবারির সাথে জড়িত এই চক্রের অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ৪ টি মাদক মামলা আছে।

উদ্ধারকৃত ১কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ২ জন আসামীর বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category