বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল কালাকানুন বাতিলের দাবি

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৩২ Time View

আনোয়ার হোসেন :: ঢাকা, রবিবার, ১১ আগস্ট, ২০২৪: ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল কালাকানুন বাতিলের দাবি জানানো হয়েছে। সাংবাদিকদের কন্ঠরোধ করতে কখনো সাইবার নিরাপত্তা আইন কখনো অফিস সিক্রেসি আইনের নামে চরম হয়রানি করা হয়েছে। গণমাধ্যম ও সাংবাদিকের ওপর চাপিয়ে দেওয়া সকল কালা-কানুন বাতিল করে ওই সকল আইনে মামলার শিকার সাংবাদিকদের সকল মামলা প্রত্যাহার, মুক্তি এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছে বিএমএসএফ।

রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, স্বাধীনতার পর থেকে সকল রাজনৈতিক দলের সরকারই সাংবাদিকদের কন্ঠনালী, হাত-পা, চেপে ধরে শরীর অবস করে দিয়েছে ।

কথায় কথায় মামলা-হামলা যেন নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে। সাংবাদিকরা দূর্ণীতি-অনিয়মের বিরুদ্ধে কিছু লিখুক কোন সরকারই তা চাইতো না বরং দূর্ণীতিকে উসকে দিত। যার ফলে সরকারের চাকরিজীবী-মাফিয়ারা দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করার সুযোগ পেয়েছে। সাংবাদিকদের ওপর দমনপীড়নের দীর্ঘ মেয়াদি বেড়াজাল থেকে মুক্তি চায়, সাংবাদিক সুরক্ষা আইন চায়।

সাংবাদিকরা আশা করছে, রাষ্ট্রের অন্তর্বর্তীকালীন এ সরকার দীর্ঘদিনের বিতর্কিত এ আইন গুলো সংশোধনের মাধ্যমে কাজের সুযোগ করে দেবেন।

বিবৃতিতে আরো বলা হয়, এ সকল আইনের যাতাকলে দেশের সহস্রাধিক সাংবাদিককে মামলার নামে পুলিশি নির্যাতন-জুলুম, রিমান্ডের নামে অত্যাচার করা হয়েছে। অবিলম্বে এ আইনের আওতায় মামলার শিকার সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানানো হয় (সংবাদ বিজ্ঞপ্তি)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category