শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ঠাকুরগাঁও – ২ আসনের ৭বারের সাবেক এমপি দবিরুল ইসলাম গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৩৯ Time View

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও :: ঠাকুরগাঁও-২ আসনের (বালিয়াডাংগী, হরিপুর, রাণীশংকৈল) ৭ বারের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ । সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজি, জমি দখল ও হত্যার ২টি মামলা রয়েছে । এই ২টি মামলার প্রধান আসামি তিনি ।

২ অক্টোবরবুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগের নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় । বিষয়টা নিশ্চিত করে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, রুহিয়া থানার রামনাথ বাজারের একজন আওয়ামী লীগের নেতার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে ।

বালিয়াডাঙ্গী থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয় । ঐ মামলায় তিনি প্রধান আসামি । দবিরুল ইসলাম ঠাকুরগাঁও-২ আসনের ৭ বারের সাবেক সংসদ সদস্য, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন ।
পুলিশ জানায়, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন দবিরুল ইসলাম । ২ অক্টোবর বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ ।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর ১০ কোটি টাকার চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে ঠাকুরগাঁওয়ের বিচারিক হাকিম রহিমা খাতুনের আদালতে একটি মামলা দায়ের করেন ব্যবসায়ী হাবিবুর রহমান বাবলু । এই মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার ওসিকে নির্দেশ দেন আদালত । এই মামলার ২৮ জনের মধ্যে ১ নম্বর আসামি করা হয় সাবেক এ এমপিকে ।

এ দিকে গত ২৫ সেপ্টেম্বর শিক্ষার্থী মাহাবুব আলম হত্যার ঘটনায় ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল আমলি আদালতে একটি মামলা দায়ের করেন নিহত শিক্ষার্থীর বাবা আব্দুল জব্বার । আদালত মামলাটি তদন্ত করে বালিয়াডাঙ্গী থানার ওসিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন । এই মামলার ৩৮ জন জনের মধ্যে ১ নম্বর আসামি করা হয়, সাবেক এমপি দবিরুল ইসলামকে ।

এ ছাড়াও ৫ আগস্ট ঠাকুরগাঁও সদরের পৌর শহরের ছিট চিলারং এলাকায় সাবেক কমিশনার একরামুদ্দৌলার বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মারা ৪ জন নিহত হয় । এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক এমপিকে আসামি করা হয় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category