বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

ঠাকুরগাঁও ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৭৩ Time View

এম এ মোমিন,ঠাকুরগাঁও প্রতিনিধি :ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদের এক সদস্যের ফেন্সিডিল সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

দুদিন ধরে ফেন্সিডিল সেবনের একটি ভিডিও প্রকাশের পর এলাকায় সমালোচনার ঝড় ওঠে। ভিডিওটি ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সন্তোষ রায় বালু (৪০) বলে দাবি করছে স্থানীয়রা।তিনি দক্ষিণ বঠিনা গ্রামের বাসিন্দা।

১ মিনিট ৩৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় ওই ইউনিয়নের ৩নং ওর্য়াডের ইউপি সদস্য সন্তোষ রায় বালু হলুদ,সাদা ও কালো রঙের একটি সোয়েটার পড়ে কয়েকজন যুবকের সঙ্গে একটি রুমে বসে ফেন্সিডিল সেবন করছেন।এরপর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ঝড় উঠে।

এ বিষয়ে ইউপি সদস্য সন্তোষ রায় বালু ফেন্সিডিল সেবনের কথা স্বীকার করে বলেন,কয়েক দিন ধরে কাশ ছিলো। কাশ থেকে মুক্তি পাবার জন্যই অল্প খেয়েছি। তিনি আরো বলেন,গ্রামের প্রতিপক্ষরা এই ভিডিও শেয়ার করে আমার নামে অপপ্রচার চালাচ্ছে।

আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন বলেন,আমার ইউপির এক সদস্যের ফেন্সিডিল সেবনের ভিডিও ভাইরাল হয়েছে বলে আমি শুনেছি ও দেখেছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন,এক ইউপি সদস্যের ফেন্সিডিল খাওয়ার কথা শুনেছি। তদন্ত করে এ ঘটনার সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category