শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে ভুট্টাখেত থেকে নৈশ্যপ্রহরীর হাত পা বাঁধা মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৫৬ Time View
Oplus_131072

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি::ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় খাইরুল ইসলাম (৫৫) নামের এক নৈশ্যপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১ মার্চ শনিবার দুপুরে ‌ রানীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের বামনবাড়ী এলাকায় শামসুদ্দিন হাস্কিং মিলের পাশে একটি ভুট্টাখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত খাইরুল ইসলাম নেকমরদ ইউনিয়নের ভবানন্দপুর এলাকার বাসিন্দা।

তিনি দীর্ঘদিন ধরে শামসুদ্দিন হাস্কিং মিলের নৈশ্যপ্রহরীর কাজে নিয়োজিত ছিলেন। স্থানীয়রা জানান, প্রতিদিনের মত খাইরুল ইসলাম শামসুদিনের হাস্কিং মিলে কাজে যান। গভীর রাতে কোনো এক সময় তাকে হত্যা করে পালিয়ে যায় হত্যাকারীরা। সকালে ভুট্টাখেতে মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

রাতে শামসুদ্দিনের হাস্কিং মিলে চুরি হয়েছে। চুরি করতে চোরদের বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। খাইরুল ইসলাম নৈশ্যপ্রহরীর পাশাপাশি নেকমরদ এলাকায় মতিন মার্কেট মসজিদে ইমামতি করতেন।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাস্কিং‌ মিলের ২ গেটের চারটি তালা কাটা অবস্থায় পেয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিলের মূল্যবান যন্ত্রাংশ চুরি দেখে ফেলায় তাকে হত্যা করতে পারে দুর্বৃত্তরা।

তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category