শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে বে-সরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

মোঃ মজিবর রহমান শেখ
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৪৯ Time View

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি::বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, উৎসবভাতা, বাসা ভাড়া, মেডিকেল ভাতা সহ শিক্ষা ক্ষেত্রে সরকারী, বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ঠাকুরগাঁও জেলায় শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে ।

রোববার (১৬ মার্চ) দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে শহরের চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এর আগে সরকারী বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে শিক্ষকরা চৌরাস্তায় আসে।

মানববন্ধনে বিটিএ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পবারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, ঠাকুরগাঁও সদর উপজেলা সভাপতি নাসিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ আরো কয়েকজন শিক্ষক।

এ সময় বক্তারা বলেন, বে – সরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, পূর্নাঙ্গ উৎসব ভাতা, সরকারী নিয়মে বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা ঈদের আগে প্রদান করতে হবে। এর আগে আমাদেরকে অনেকবার আশ্বস্থ করা হয়েছে। কিন্তু সরকারি স্কুলের শিক্ষকদের সাথে আমাদের বৈষম্য দুর হচ্ছে না।

বৈষম্যহীন বাংলাদেশে আমরা আর বৈষম্যর স্বীকার হতে চাই না। তাই আমাদের দাবিগুলো দ্রুত মেনে নেওয়া হোক না হলে ঈদের পরে কঠোর কর্মসূচির হুমকী দেন শিক্ষকরা। পরে শিক্ষকরা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবরে একটি স্বারকলিপি ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে জমা দেয় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category