শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে বাড়ছে ডেঙ্গু, ১ সপ্তাহে হাসপাতালে –৯ জন রোগী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪০ Time View

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও :: ঠাকুরগাঁও জেলায় ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। ১ সপ্তাহে জেনারেল হাসপাতালে ৯ জন রোগী ভর্তি হয়েছেন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২ জন রোগী ।ভর্তি রোগীদের মধ্যে বেশিরভাগ ঢাকা থেকে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল চিকিৎসা নিচ্ছেন।

এছাড়াও জেলায় ২ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। ঢাকা থেকে আক্রান্ত হওয়া মোহাম্মদ আলী বলেন, ব্যবসার কাজে সেখানে গিয়েছিলাম। ১মাস পর বাসায় আসি। এরপর থেকে জ্বর অনুভূত হতে থাকে। চিকিৎসক দেখালে ডেঙ্গু শনাক্ত হয়।

রুহিয়া থানার অন্তর্গত শুকান্ত বর্মণ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লেখাপড়া করি। সেখান থেকে আমি আক্রান্ত হয়ে বর্তমানে ঠাকুরগাঁও হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের জুনিয়র কনসানডেন্ট জাহিন মিঠু বলেন, জুলাইয়ের শেষে থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকে। এ ক্ষেত্রে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category