বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে সৎভাইকে মেরে ভুট্টাক্ষেতে ফেলে রাখার অভিযোগে কিশোর আটক

মোঃ মজিবর রহমান শেখ
  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৫৬ Time View

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি::ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ভুট্টাক্ষেত থেকে সিয়াম (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ইনুয়া গ্রামে একটি ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনায় সঙ্গে জড়িত সন্দেহে ঐ শিশুর সৎভাই লাইস (১৪) কে আটক করেছে পুলিশ।

সিয়াম ইনুয়া গ্রামের মোহাম্মদ আলী ছেলে। সিয়ামের মা সানু আক্তার জানায়, ৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে সিয়ামকে বাড়িতে রেখে পাশের মাঠে গরুর জন্য ঘাস আনতে যান তিনি। ফিরে এসে দেখেন সিয়াম বাড়িতে নেই ।

অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে ভুট্টাক্ষেতে তার মরদেহ দেখতে পান। পরে তার সৎভাই লাইসকে জিজ্ঞাসা করলে লাইস জানায় সিয়ামকে মেরে ভুট্টাক্ষেতে ফেলে রেখেছে সে।

পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস,আই) আব্দুল হালিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনায় সৎভাইকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category