ঠাকুরগাঁওয়ে জেলা আইন শৃংখলা কমিটির সভা
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:-ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। গতকাল ১৬ জুলাই মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন,প্রধান অতিথি আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য দ্রৌপদী দেবী আগারওয়ালা,৫০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোর্শেদ জামান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন,অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) মোছা: লিজা বেগম,এনএসআই’র জয়েন্ট ডিরেক্টর হেমায়তে হোসেন,ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান মো:আব্দুল মজিদ আপেল,ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারমান মোশারুল ইসলাম সরকার,বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো:সফিকুল ইসলাম, হরিপুর উপজেলা চেয়ারম্যান মো:আব্দুল কাইয়ুম পুস্প, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মো: বেলায়েত হোসেন,ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন,সাধারণ সম্পাদক দীপক কুমার রায়,ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ -সহকারী পরিচালক মো:সাহিদুল ইসলাম,ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো:মাসুদুর রহমান বাবু,ঠাকুরগাঁও চেম্বার এন্ড কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মো:সামসুজ্জামান দুলাল প্রমুখ। সভায় জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁও জেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি উন্নতিকল্পে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় সভায়।