বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় যুবক গুরুতর আহত আত্রাই নদী থেকে ২৫-২৬ বছরের দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে এনজিওর নামে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা ভুক্তভোগীদের মানববন্ধন নরসিংদীর শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও উপলক্ষে সভা অনুষ্ঠিত সাপাহারে ১১ কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার দিনাজপুর জেলা সংসদীয় আসন ভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি)কর্তৃক পোরশা সীমান্তে ভারতীয় গরু আটক

ঠাকুরগাঁওয়ে ছাত্রদল পরিচয়ে যুবলীগ কর্মীদের চাঁদা আদায়, আটক — ৩ জন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬১ Time View

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও প্রতিনিধি ::ঠাকুরগাঁওয়ে বিভিন্ন স্থানে ছাত্রদলের পরিচয় দিয়ে পিকনিকের চাঁদা তুলছিলেন যুবলীগের কর্মীরা। এ সময় ৩ যুবলীগের কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ৩ জন হলেন –, শহরের জলেস্বরী তলা এলাকার মৃত কিতাব উদ্দিনেরর ছেলে নুর মোহাম্মদ (২৬), আব্দুল আজিজের ছেলে রাসেল (২৭), তসলিম উদ্দিনের ছেলে মিজানুর (২৫)। ঠাকুরগাঁও সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ সাংবাদিকদের কে বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রদলের পিকনিক করা হবে এই মর্মে একটি চিঠি এই ৩ জন বিভিন্ন স্থানে দেখিয়ে টাকা নিচ্ছেন। এমন খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়। ৩ জনকে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি কায়েস বলেন, আমরা খবর পেয়েছি এ ৩ জন ছাত্রদলের পিকনিক করা হবে এমন একটি চিঠির মাধ্যমে বিভিন্ন স্থানে চাঁদা তুলছে। খবরটি শোনা মাত্র আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশে দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category