শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে ইট ভাটায় মোবাইল কোট জরিমানা ভাংচুর বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

মোঃ মজিবর রহমান শেখ
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৫৪ Time View

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:;ঠাকুরগাঁওয়ে ইট ভাটায় মোবাইল কোট, জরিমানা, ভাংচুর বন্ধের প্রতিবাদে মানববন্ধন পালিত হয়। ১১ মার্চ মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা কালেক্টরেট চত্বরে এ মানববন্ধন ও পরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে স্মারকলিপি পেশ করা হয়।

বাংলাদেশ ইট প্রস্তুকারী মালিক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় সমিতি ঘোষিত কর্মসচী অনুযায়ী অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো: মুরাদ হোসেন, সদস্য সচিব মো: হুমায়ুন কবির, ইট ভাটা মালিক মো: লাভলু, জাহাঙ্গীর আলম প্রমুখ।

বক্তারা সারা দেশের ন্যয় ঠাকুরগাঁও জেলায় নানা প্রতিকুলতার মধ্য দিয়ে ৩৫/৪০ বছর যাবৎ ইটভাটা ব্যবসা পরিচালনা করে আসছেন উল্লেখ করে বলেন, রাস্তাঘাট, ঘরবাড়ীসহ সকল অবকাঠামো নির্মাণে ব্যবহৃত ইট সরবরাহ করে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে ইটভাটাগুলো।

দেশের উন্নয়নের স্বার্থে সমতা রেখে ইটভাটার মালিকগণ বায়ুদুষণ রোধে সরকার নির্দেশিত আধুনিক প্রযুক্তির জিগজ্যাগ ভাটা স্থাপন করে যাহা জ্বালানী সাশ্রয়ী, পরিবেশ বান্ধব প্রযুক্তি, ও উপমহাদেশে টেকসই এবং সহজ প্রযুক্তি হিসাবে পরিচিতি পেয়েছে উল্লেখ করে সারা দেশে,

একই সাথে ঠাকুরগাঁও জেলায় ইটভাটাগুলোতে মোবাইল কোট, জরিমানা ও ভাংচুর বন্ধের দাবি জানিয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে ৭ দফা দাবি সম্বিলিত একটি স্মারকলিপি পেশ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category