শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৬৫ Time View

একে আজাদ রানীশংকৈল প্রতিনিধি ::ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ট্রাক্টর গাড়ির চাকায় পিষ্ট হয়ে রায়হান আলী (১৪) নামের এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। মৃত রায়হান ট্রাক্টর গাড়িটির হেলপার ছিলেন।

২০ আগষ্ট (মঙ্গলবার) সকালে রাণীশংকৈল-হরিপুর মহাসড়কের রামপুর ব্রিজ সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। রায়হান আলী উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর গ্রামের আশাদুল হকের ছেলে, সে পদমপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে রায়হান আলী ও তার ভাই ট্রাক্টর ড্রাইভার, রিয়াজ ট্রাক্টর চালিয়ে যাদুরাণী বাজার থেকে নিজ বাড়িতে যাচ্ছিলো।

রাণীশংকৈল-হরিপুর মহাসড়কের রামপুর ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে সেখানে ড্রাইভার রিয়াজের এর পাশে বসে থাকা রায়হান আলী গাড়ি চলন্ত অবস্থায় হঠাৎ গাড়ির বগিতে যাওয়ার চেষ্টা করলে পা পিছলে চলন্ত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায়. এডিএম এর অনুমতি সাপেক্ষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category