শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

টেকনাফ হোয়াইক্যং র‌্যাবের অভিযানে ২,৯৩০ পিস ইয়াবাসহ আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৮০ Time View

কক্সবাজার জেলা প্রতিনিধি :: র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, যাত্রী বেশে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যসহ টেকনাফ-লিংক রোড সড়ক হয়ে টেকনাফ হতে কক্সবাজার শহরের দিকে আসছে।

উক্ত সংবাদের ভিত্তিতে গত ০৭ জুন ২০২৪ তারিখ অনুমান ১১.৩০ ঘটিকায় র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল কক্সবাজার জেলার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়ন ০৪নং ওয়ার্ডস্থ টেকনাফ-লিংক রোড সড়কের কক্সবাজার পলিটেকনিক এর বিপরীত পাশের বিসিক মোড়ে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান পরিচালনা করে।

উক্ত চেকপোষ্টে সিএনজি, অটোরিকশা তল্লাশী করার সময় সন্দেহজনকভাবে একজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাবের আভিযানিক দল তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীত উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে তার হেফাজত হতে সর্বমোট ২,৯৩০ (দুই হাজার নয়শত ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

৩। গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয়-মোঃ মনসুর (৩২), পিতা-মৃত আলী মিয়া, মাতা-জরিনা বেগম, সাং- নয়া বাজার, পশ্চিম সাতঘরিয়া পাড়া, ০৭নং ওয়ার্ড, হোয়াইক্যং ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। সে দীর্ঘদিন যাবত অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহপূর্বক নিজের হেফাজতে বিভিন্ন কৌশলে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রাখতো। যা পরবর্তীতে অত্যন্ত কৌশলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে স্থানীয় এলাকাসহ কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করতো বলে জানায়।

৪। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতাকৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category