সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম-১১ আসনের ট্রাক প্রতীকে গনঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিঃ নেজাম উদ্দীন নরসিংদীতে নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ-এস এম জিলানী ‎‎লক্ষ্মীপুর-২ আসনে দাঁড়িপাল্লা প্রার্থীর ২১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা লক্ষ্মীপুর–২ আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের বিশাল গণমিছিল বেকারত্ব ও জনদুর্ভোগমুক্ত চট্টগ্রাম-১০ গড়ার অঙ্গীকার সাপাহারে জামায়াতের বিশাল নির্বাচনী জনসভা নরসিংদীতে ১৪৯ রাউন্ড তাজা গুলি ১৪ টি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার দুই সুনামগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা ‎‎সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

টেকনাফ পৌর কাউন্সিলর মনিরুজ্জামানের সম্পদ জব্দ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৮৮ Time View

নিজস্ব প্রতিবেদক কক্সবাজার :: কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মনিরুজ্জামানের সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কক্সবাজার জ্যেষ্ঠ স্পেশাল জজ আদালতের বিচারক মুনসী আব্দুল মজিদের নির্দেশে গতকাল বুধবার এ সম্পদ জব্দ করা হয়। টেকনাফ থানার ওসিকে এ সম্পদের তদারকি কর্মকর্তা (রিসিভার) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দুদকের কক্সবাজার সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। মনিরুজ্জামান টেকনাফ পৌরসভার ৮নং ওয়ার্ডের মধ্যম জালিয়াপাড়া এলাকার বাসিন্দা মৃত হোসেন আহম্মদের ছেলে। জব্দ সম্পদের মধ্যে আছে– টেকনাফ পৌর এলাকায় ১৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৭ দশমিক ৩৩ শতাংশ জমি, ৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যের দোকান শ্রেণির জমি, ১৬ লাখ টাকা মূল্যের বাড়ি শ্রেণির জমি, ৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যের দোকান শ্রেণির জমি, ২ কোটি ২৬ লাখ ২৬ হাজার টাকা মূল্যের চারতলা ভবনসহ ১২ শতাংশ জমি, ২১ লাখ ৮ হাজার টাকা মূল্যের জমিসহ একটি দোকান, ২২ হাজার টাকা মূল্যের জমিসহ দোকান, ৩১ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের জমিসহ দোকান, ৩৮ লাখ ৫০ হাজার ২০০ টাকা মূল্যের জমিসহ বসতবাড়ি, ৩০ লাখ টাকা মূল্যের ভবন।

দুদক সূত্র জানায়, ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি ও ঘুষের মাধ্যমে ৪ কোটি ৩১ লাখ ৪৬ হাজার ৭০৩ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে সম্পদ অর্জনের অভিযোগে ২০২২ সালের ২ আগস্ট মনিরুজ্জামানের বিরুদ্ধে মামলা করে দুদক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category