বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

টেকনাফে বিজিবি’র অভিযান ২ কেজি আইস উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৬১ Time View

জামাল উদ্দীন :: কক্সবাজারের টেকনাফের সাবরাং এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ১১৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস)
গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,গোপন তথ্যের ভিত্তিতে,শনিবার (২৯ জুন) রাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৪ হতে আনুমানিক ৮০০ গজ দক্ষিণ-পশ্চিম দিকে হাড়িয়াখালি এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে।

এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের চোরাচালান প্রতিরোধ টহলদল উক্ত এলাকায় গমন করে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে মৎস্য ঘেরের আইলের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে একটি পোটলা হাতে নিয়ে বেড়ীবাঁধ অতিক্রম করে হাড়িয়াখালি এলাকার দিকে আসতে দেখে।

তাদের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই উক্ত ব্যক্তিরা পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যাওয়ার সময় তাদের হাতে থাকা পোটলাটি পড়ে যায়। পরবর্তীতে টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে চোরাকারবারীদের ফেলে যাওয়া একটি প্লাষ্টিকের ব্যাগের ভিতর হতে ২কেজি ১১৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং একটি ধারালো কিরিচ উদ্ধার করতে সক্ষম হয়।

টহলদল কর্তৃক উক্ত এলাকায় গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে, চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category