বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

টেকনাফে টাকা বোঝাই মোটর সাইকেলসহ দুই মাদক কারবারি আটক

জামাল উদ্দীন
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৬০ Time View

কক্সবাজার প্রতিনিধি ::কক্সবাজার টেকনাফে র‍্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে মাদক ক্রয় করতে আনা বিপূল পরিমাণ টাকা বোঝাই মোটর সাইকেলসহ রামুর দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

‎গত ৯মার্চ রাতে কক্সবাজার র‍্যাব-১৫ একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভাস্থ ৩নং ওয়ার্ডের মিল্কি রিসোর্ট এর সামনে চেকপোস্ট করাকালীন লিংক রোডগামী একটি মোটর সাইকেলকে সন্দেহভাজনভাবে থামানো হয়।

আরোহীদের মধ্যে রামু উপজেলার চাকমাকূল ইউপির ডেইঙ্গা পাড়া পশ্চিম চাকমারকূলের মৃত মোস্তফার পুত্র সাইদুল হোসেন (৩৫) এবং মোঃ শফির পুত্র আনোয়ার হোসন (৩৬) কে আটক করতে সক্ষম হলেও অপর একজন পালিয়ে যায়।

পরে ধৃতদের তল্লাশি করে তাদের নিকট হতে নগদ মাদক ক্রয়ের ৭লাখ ৬৮হাজার টাকা,৩টি মোবাইল ফোন এবং ১টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। ধৃত আসামীর মোবাইল ফোনে পলাতক আসামী নিজাম উদ্দিনের মাদক ক্রয় বিক্রয়ের অডিও রেকর্ড পাওয়া যায়।

‎কক্সবাজার র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া অফিসার) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান (পিপিএম,সেবা) জানান, গ্রেফতারকৃত মাদক কারবারীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category