বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

টেকনাফে অস্ত্রের মুখে পাহাড় থেকে দুই কৃষক অপহরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০৬ Time View

জামাল উদ্দীন কক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের পাহাড়ি এলাকা থেকে ফাঁকাগুলি ছোড়ে অস্ত্রের মুখে জিম্মি করে দুই কৃষককে অপহরণ করে নিয়ে যায় অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসীরা। বুধবার (৪ ডিসেম্বর ) সকাল ১০ টারদিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন- হোয়াইক্যং কম্বনিয়া পাড়া এলাকার বাসিন্দা আব্দুল মাবুদের ছেলে জাকির হোসেন (৪৫) ও একই এলাকার ভুলু মিয়ার ছেলে জহির (৫০)।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দলবেঁধে পাহাড়ে অপহৃতদের উদ্ধার করতে গেলে ডাকাতদল স্থানীয়দের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে কম্বনিয়া পাড়া এলাকার বাসিন্দা সোহেল (১৮), কায়সার উদ্দিন (২০) ও মোঃ সাকিব (১২) গুলিবিদ্ধ হয় ।

এ সময় একজন অপহরণকারীকে স্থানীয়রা আটক করতে সক্ষম হয় এবং আটক ডাকাতকে পুলিশে সোপর্দ করেন। আটক অপহরণকারীও কম্বনিয়াপাড়া এলাকার এজাহার মিয়ার ছেলে সাদ্দাম (২৭) ।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মহেশখালীয়া পাড়া এলাকার আব্দুস সালামের ছেলে মোঃ রফিক (২২) শুক্কুরের ছেলে শাহ্ আলম (৩০)মোঃ হোসেন প্রকাশ মনুমিয়ার ছেলে, রবি আলম (২৮) মৃত নাজির হোসেনের ছেলে জাহেদ হোসেন (৩২) কাচারপাড়ার এলাকার শুক্কুরের ছেলে মোঃ হোসেন (২৫) অপহরণের ঘটনার সাথে জড়িত। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা।

স্থানীয় সাইফুদ্দীন আল মোবারক জানান,পুলিশের একার পক্ষে গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণ রোধ করা করা সম্ভব নয়। টিম গঠন করে যৌথবাহিনী অভিযান চালালে অপহরণ রোধ করা সম্ভব হবে , তাই অপহরণ রোধে যৌথবাহিনী গঠন করে পাহাড়ে অভিযান চালানোর দাবি জানাচ্ছি সরকারের কাছে ।

হোয়াইক্যং র‍্যাব -১৫ সিপিসি ২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাদিয়াত, অপহরণের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে র‍্যাবের একটি টিম অপহৃত ভিকটিমকে বিষয়ে পরিবারের কাছ থেকে খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং তাদের উদ্ধারের গোয়েন্দাে কার্যক্রম চলমান রয়েছে।

এবিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, অপহরণের খবর পেয়ে হোয়াইক্যং ফাঁড়ির আইসিসহ পুলিশের একটি টিম পাহাড়ে অভিযান চালাচ্ছে।

এখন আমরাও ঘটনা স্থলে পৌঁছেছি। র‍্যাব ও পুলিশ ঐক্যবদ্ধভাবে অপহৃতদের উদ্ধারে কাজ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category