বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুমিনবাড়ী ফয়জুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানার জামাতে জালালাইন এর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২০২৬ ধামইরহাট সীমান্তে ১৪ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য সহ আটক-২ নরসিংদীর শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র,মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার রাজবাড়ীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হলেন: পারমিস সুলতানা পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনার অফিস উদ্বোধন জামালপুরে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে শখের ইজিবাইক কেড়ে নিল প্রবাসী কাশেমের জীবন কুলাউড়ায় এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ জুড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ :: গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার ছাত্রলীগের সাধারন সম্পাদক এর অনুপস্থিতিতে যুগ্ম সাধারন সম্পাদক সাজেদুর রহমান সোহান এর উদ্যোগে গোপালগঞ্জ ৩ আসনের বার বার নির্বাচিত এম,পি বাংলাদেশ সরকারের সাবেক প্রধান মন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্ম বার্ষিকী পালন করা হয়।

গতকাল শনিবার ২৮শে অক্টোবর সন্ধ্যা ৬টায় পুলিশ বাহিনীর বাঁধার মুখে তারা তাদের প্রাণ প্রিয় নেত্রীর জন্ম দিন কেক কেটে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনটি পালন করেন।

এসময় উপস্থিত ছিলেন, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইব্রাহীম হোসেন সোহেল, পৌরসভা ছাত্রলীগের সভাপতি শেখ পল্লব সহ উপজেলা ছাত্রলীগের সকল শাখার ছাত্র লীগের নেতা কর্মী বৃন্দ।

বিভিন্ন সূত্রে খবর পাওয়া যায়, বাংলাদেশ সরকারের সাবেক প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ সহ জেলার বিভিন্ন স্থানে জন্মদিন পালনে করতে গিয়ে পুলিশের বাঁধার মুখে পড়তে হয় ছাত্রলীগের নেতা কর্মীদের।

এ ব্যপারে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহান বলেন,আমরা আমাদের প্রাণ প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্ম বার্ষিকী শান্তিপূর্ণ ভাবে পালন করতে গিয়ে বার বার পুলিশ বাহিনীর দ্বারা বাঁধাগ্রস্থ্য হই ।সব কিছু উপেক্ষা করে আমরা স্বল্প-পরিসরে তার জন্মদিন পালন করেছি।

আমরা গণতান্ত্রিক দেশের নাগরিক আমাদের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের পালিত পুলিশ বাহিনী আমাদের নেত্রীর জন্মদিন পালনে বাঁধা দেওয়ার ব্যপারটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category