শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

টঙ্গীতে ১০তলা ভবনের ছাদ থেকে পড়ে কেয়ারটেকারের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৬২ Time View

সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধি::গাজীপুর মহানগরীর টঙ্গীতে ২০ আগস্ট সকাল সাড়ে দশটার দিকে স্থানীয় স্টেশন রোড মাছিমপুর এলাকার বহুতল ভবনের ছাদ থেকে পড়ে আব্দুল আউয়াল (৫৫) নামের এক কেয়ারটেকারের মৃত্যু হয়। নিহত আব্দুল আউয়াল ফেনী জেলার দাগনভূঁইয়া থানার উত্তর আলিপুর গ্রামের মৃত ওয়ালী উল্লার ছেলে।

এলাকাবাসী জানায়, নিহত আউয়াল পাঁচ বছর ধরে মৃত শাজাহান সরকারের দশতলা ভবনে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। ২০শে আগষ্টমঙ্গলবার সকাল দশটার দিকে সকালের নাস্তা করতে বাহিরে যায় সে। নাস্তা শেষে ভবনে ফিরে ছাদে উঠে আউয়াল। এ সময় ছাদের গেট ভেতর থেকে আটকিয়ে ভবনের ছাদ থেকে লাফ দিয়ে নিচ দিয়ে হেঁটে যাওয়া এক হাড়িপাতিল ব্যবসায়ীর পাতিলের উপরে পরে যায়। এতে তার মাথা থেতলে ঘটনাস্থলেই মারা যায় আউয়াল। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ রাফিউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category