শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়র আরিফুল হক চৌধুরীকে মন্ত্রিসভায় দেখতে চায় সিলেট-৪ নওগাঁ-২ আসনে ধানের শীষের পরাজয়ের খবর শুনে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ সালথায় মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা চট্টগ্রামের মোট ১৬টি আসনের মধ্যে যারা বিজয়ী হয়েছেন ১-১৪ টি আসনেই বিএনপি এবং ১৫-১৬ নং ২টি আসনে জামায়াতের নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপি’র দুই প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সিএমপি কমিশনার ময়মনসিংহ-১১ আসনে বিএনপি প্রার্থী বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত

ঝালকাঠির নলছিটিতে ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৬ Time View

মশিউর রহমান রাসেল বিশেষ প্রতিনিধিঃ- ঝালকাঠির নলছিটিতে অনুমোদনহীন ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নলছিটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দিয়ে ভাটার প্রস্তুতকৃত কাঁচা ইট পানি ঢেলে নষ্ট করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর ) দুপুরে নলছিটির কুলকাঠি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সরই গ্রামে টিটিসি ইট ভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নলছিটির সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়। অভিযানকালে বরিশাল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নলছিটির সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় বলেন,প্রয়োজনীয় অনুমোদন ছাড়া এবং অভিযোগ থাকায় ইট ভাটাটিতে অভিযান চালিয়ে দুজনকে ১ লাখ টাকা জরিমানা অনাদেয় তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category